Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সম্পত্তি বিরোধে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় মামলা

চাঁদপুর প্রতিনিধি, চাঁদপুর:
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শাহজী বাড়ির মোখলেসুর রহমানের পুত্র আলাউদ্দীন (২০) কে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১১, তাং-১৬/০৭/১৫।
মামলার অভিযোগে প্রকাশ, একই গ্রামের শফিক (২৮), শরীফ (২৫) ও মহরম আলীর (৬০) সাথে আলাউদ্দীনদের দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আলাউদ্দীন মঙ্গলবার শবে কদরের নামাজ পড়া শেষে রাত ৩টার দিকে ঘরে ফেরার সময় তার বাড়ির পশ্চিম দিকে গিয়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা উল্লেখিত প্রতিপক্ষরা আলাউদ্দীনের গতিরোধ করে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আলাউদ্দীনের বড় ভাই নবির হোসেন ও তার সঙ্গী সুমন নামাজ শেষ করে ওই পথে বাড়ি যাওয়ার সময় আলাউদ্দীনের গোঙানির শব্দ শুনে চিৎকার দেয়। এ চিৎকারে আশেপাশের লোকজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসতে শুরু করলে হত্যার চেষ্টাকারীরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। আলাউদ্দীনকে মুমূর্ষু অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকাজনক।

Leave A Reply

Your email address will not be published.