Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সাংসদদের ফেসবুক আইডি ভেরিফায়েড করবে ফেসবুক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের সাংসদের আসল ফেসবুক আইডি ভেরিফায়েড করবে। এরপর ভুয়া আইডি চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেবে ফেসবুক।’

সম্প্রতি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক থেকে ফিরে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

তারানা হালিম বলেন, ‘জাতীয় সংসদের সব সদস্যর ফেসবুক পেজ ভেরিফায়েড করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি লিখছি, সংসদ সদস্যদের যে পেইজটি ভেরিফায়েড হবে তার ইউআরএলটি আমাদের জানাবার জন্য।’

কিভাবে নির্ধারণ করা হবে ফেইক আইডি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেমন ধরুন, যদি জাতীয় সংসদের সব সদস্যের আসল আইডিগুলো ভেরিফায়েড হয়ে যায়, তখন তাদের নামে যতগুলো আইডি থাকবে সেগুলোই ফেইক হবে।’

গত ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুকের ম্যানেজার ট্রাস্ট অ্যান্ড সেইফটি (সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া) এর সঙ্গে বৈঠক করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পাবলিক পলিসি ডিরেক্টর (ইন্ডিয়া, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া)।

এর আগে গত ২৩ মার্চ লন্ডনে ফেসবুকের ম্যানেজার (গ্লোবাল পাবলিক পলিসি ডেভেপমেন্ট) সংক্ষিপ্ত আলোচনায় উত্থাপন করা হয় বলেও জানান প্রতিমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.