Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা আহত, শিশু অক্ষত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় তাসলিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী শরীফ আহসান। তাদের বাড়ি জেলার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে।
গত কাল সোমবার দুপুরে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়া পৌরসভার কর্মচারী শরীফ আহসান স্ত্রী ও শিশু কন্যা পায়েলকে নিয়ে মোটরসাইকেলে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথে ছয়ঘরিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসলিমা মারা যান। এসময় শরীফ আহত হন। তবে এ ঘটনায় পায়েলের কিছু হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, ঘাতক গাড়িটিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশ। তবে গাড়ির চালক পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave A Reply

Your email address will not be published.