Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় তেহারদ্দিন মাতুব্বারের স্বরণে আ’লীগের শোক সভা

gotti-pic-1আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম হাজ্বী তেহারদ্দিন মাতুব্বারের স্বরণে আওয়ামী লীগের এক শোক সভা অনুষ্ঠিত হয়। গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে আজ শনিবার বিকালে জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, ইটালি আওয়ামী শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর মাতুব্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজ খান, আওয়ামী নেতা নুরুদ্দিন মাতুব্বার, ইব্রাহীম মেম্বার, হিরু মোল্যা, নওশেদ মাতুব্বার, মানিক মাতুব্বার, মিজান খান, হুমায়ন মাতুব্বার, শোকাহত পরিবারের পক্ষ থেকে মরহুমের সন্তান হাফিজুর রহমান মাতুব্বার প্রমূখ।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেকেন্দার ডাক্তারের পরিচালনায় এসময় বক্তারা নিহত তেহারদ্দিন মাতুব্বারের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Leave A Reply

Your email address will not be published.