Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সালথায় ৫ জুয়াড়ী আটকের ঘটনায় পুলিশের বানিজ্য

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫ জুয়াড়ীকে আটকের ঘটনায় ২ পুলিশ অফিসারের বিরুদ্ধে মোটা অংকের অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকা থেকে এই ৫ জুয়াড়ীকে আটক করা হয়। আজ সোমবার সকালে আটককৃতদের জুয়াড়ী মামলায় আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, সালথা থানা পুলিশের এস.আই মোঃ রুবেল ও এএসআই মোঃ মোশারফ হোসেন অভিযান চালিয়ে এলাকার বাবুইখোলা গ্রামের খোরশেদ ফারাজীর বাড়ি থেকে জুয়া খেলার সময় হাতে-নাতে ৫ ব্যাক্তিকে আটক করে। এসময় আটককৃত আনোয়ার ফারাজী (৩৫), আঃ রহমান মোল্যা (৩৮), সমীর মোল্যা (৩২), সাহাদৎ ফকির (২৬) ও আকরাম মোল্যা (৩৭) এর কাছ থেকে মোটা অংকের টাকা ও এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। এর আগে জৈনক দারোগা দ্বয়ের বিরুদ্ধে একাধিক পত্রিকায় ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন আওয়ামী নেতা ও আটককৃতদের পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানান, রবিবার রাতে বাবুইখোলা জুয়ার আসর থেকে এস.আই মোঃ রুবেল ও এএসআই মোশারফ হোসেন কমপক্ষে ৮০/৯০ হাজার টাকা ও কয়েকটি এটিএম কার্ড উদ্ধার করে ৫ জুয়াড়ীকে থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার পর চাপে পড়ে এটিএম কার্ড ফেরত দেয় কিন্তু উদ্ধারকৃত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে জানতে চাইলে, টাকার বিষয়টি অস্বীকার করে সালথা থানার উল্লেখিত দুই পুলিশ অফিসার বলেন, আটককৃত ৫ জনকে জুয়াড়ী আইনে মামলা দিয়ে জব্দ তালিকায় ৬৬০ টাকা দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের লোকজনের নিকট উদ্ধারকৃত এটিএম কার্ড ফেরত দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.