Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিআইডির সঙ্গে এফবিআইয়ের বৈঠক

Capture নিজস্ব প্রতিনিধি: অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) সঙ্গে বৈঠক করেছে এফবিআই প্রতিনিধিদলের সদস্যরা।

রোববার বেলা ১২টার দিকে মালিবাগের সিআইডি কার্যালয়ে যান এফবিআই সদস্যরা। সেখানে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন। এসময় এফবিআই প্রতিনিধি দল সিআইডির কাছ থেকে অভিজিৎ হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এরপর প্রতিনিধি দলটি সিআইড কার্যালয় ঘুরে দেখেন। সেখান থেকে আবার তারা ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) যান।

এর আগে বেলা ১১টা ৩৮ মিনিটে এফবিআই প্রতিনিধিদলের চার সদস্য গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। ১৪ মিনিট অবস্থানের পর ১১টা ৫২ মিনিটে বেরিয়ে আসেন তারা।জানা যায়, অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল আজ।

বুধবার ঢাকায় আসার পর গত বৃহস্পতিবার গোয়েন্দাদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেন এফবিআই প্রতিনিধিরা। গত শুক্রবার গোয়েন্দা পুলিশদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এসময় তারা হত্যার আলামতও সংগ্রহ করেন।

গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় লেখক অভিজিৎকে। ওই হামলায় আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও।

Leave A Reply

Your email address will not be published.