Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিজোফ্রেনিক কারিনাকে দেখবে বলিউড

বিনোদন ডেস্ক:
বেগম হওয়ার পর কারিনা কাপুর যে তার ফ্যানেদের ছবিতে সন্তুষ্ট করতে পেরেছেন করি না তেমনটা নয়। তাই সব আক্ষেপ মিটিয়ে দিতে একেবারে হটকে রোলে হাজির হচ্ছেন তিনি। এবার বলিউড তাকে দেখবে সিজোফ্রেনিক রোগী হিসেবে। পরিচালক রাজ কুমার গুপ্তার ছবিতে কারিনাকে এই চরিত্রে দেখা যাবে। এর আগে এই পরিচালকের থেকেই এসেছে নো ওয়ান কিলড জেসিকার মতো ছবি। থ্রিলার গোত্রের এ ছবিতে কারিনার চরিত্রকে ঘিরেই গড়াবে ছবির গল্প। সত্যি এক ঘটনা থেকেই এ ছবির উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। ছবিতে আইনি ধারার সেকশন-৮৪ এর উপরও আলোকপাত করা হবে। তবে কীভাবে করা হবে সে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বিয়ের পর কারিনার কেরিয়ারে নিসন্দেহে এটি একটি মাইলস্টোন ছবি হতে চলেছে।

Leave A Reply

Your email address will not be published.