Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভেড়া মোহনা হাওরে নৌকাডুবিতে এক নারীসহ দুই শিশু মারা গেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে তারা হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলা সদর থেকে চারজন যাত্রী নিয়ে ছোট ডিঙি নৌকা করে শাল্লা উপজেলার চানপুর গ্রামে আসছিল। নৌকাটি ভেড়া মোহনা হাওরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় সাবরিনা আক্তার (২৬), সাবরিনা (৫) ও প্রীতি (৩) ডুবে মারা যায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এলাকাবাসী নৌকা ও লাশ উদ্ধার করেন।

Leave A Reply

Your email address will not be published.