Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেক্স ক্লিনিক চালু হলো ঢাকায়

 

94সেক্স ক্লিনিক। বিষয়টি খুব লজ্জার কিন্তু প্রয়োজনীয়। প্রয়োজনের কথা চিন্তা করে তাইতো এবার সেক্স ক্লিনিক খোলা হল ঢাকাতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগ চালু করেছে ‘সাইকিয়েট্রিক সেক্স ক্লিনিক’ নামের এ ক্লিনিকটি। যৌন সমস্যা বিষয়ে পরিষ্কার বৈজ্ঞানিক ধারনা তথা সচেতনতা বৃদ্ধি করা এবং উপযুক্ত চিকিৎসা দিয়ে সেক্স সংক্রান্ত জীবনমানের গুণগত উন্নয়ন সাধন করাই এই ক্লিনিকের লক্ষ্য।

‘অ্যাসোসিয়েশন অব থেরাপিউটিক কাউন্সেলর’স, বাংলাদেশ’ এর দ্বিতীয় বৈজ্ঞানিক সম্মেলনে এই ব্যতিক্রমী উদ্যোগের কথা জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব।

প্রতি সোমবার সকাল ১১.৩০ টায় মনোরোগ বিদ্যা বিভাগে এই ক্লিনিকের কার্যক্রম চলছে। বহির্বিভাগে আসা রোগীদের মধ্যে যারা সেক্সুয়াল সমস্যা নিয়ে আসে তাদের এই ক্লিনিকে রেফার্ড করা হয়। এ ছাড়াও অন্য বিভাগ হতেও রেফার্ড হয়ে অনেকে আসেন এ বিভাগে সেবা নিতে।

শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, গ্রামের কিংবা শহরের, যৌনতা বিষয়ে কঠিন রাখঢাক মেনে চলে সবাই। অন্তরে প্রবল আগ্রহ থাকলেও স্বীকার করতে চায় না।

যৌনতা নিয়ে আমাদের সমাজে যে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে, তাতে কোন সন্দেহ নেই। আর অস্বস্থির সুযোগে মানুষের মনে বিশেষ করে উঠতি বয়সী ছেলে-মেয়েদের মনে চেপে বসেছে নানা কুসংস্কার আর ভ্রান্ত ধারণা। ফায়দা লুটছে কিছু বিকৃতরুচির ব্যবসায়ী। ফলে যৌন জীবন নিয়ে হতাশাগ্রস্থ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে।

অথচ সেক্স আর দশটা প্রাথমিক শারীরিক চাহিদার মতো একটি। একে অস্বীকার করে বা লুকিয়ে রেখে সমস্যার কোনো সমাধান হয় না, সুখী হওয়াতো অনেক পরের বিষয়। এ রকম প্রেক্ষাপটে এ সেক্স ক্লিনিকটির যাত্রা শুরু।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.