Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নকল ঠেকাতে জামা-প্যান্ট খুলে পরীক্ষা

inবিডিপি ডেস্ক: ভারতের বিহারের সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় নকল ঠেকাতে জামা-প্যান্ট খুলে শুধুমাত্র অন্তর্বাস পরেই পরীক্ষা দিতে হল ১১শ জনকে। বাহিনীতে সাধারণত যেভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদের লিখিত পরীক্ষা দিতে হল সেভাবে।
সেনাবাহিনীর করণিক পদের চাকরিপ্রার্থী ছিলেন তারা। কেন্দ্রে উপস্থিত হওয়ার পরই জামা-কাপড় খুলে ফেলার নির্দেশ দেন কর্তৃপক্ষ। এতে অনেকেই প্রথমে আপত্তি জানালেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাপড় খুলেই পরীক্ষায় বসতে হয় তাদের।
বিহারের মুজফফরপুরে এমন ভাবে পরীক্ষা নেওয়ায় দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমে পরীক্ষা কেন্দ্রের ছবি দেখে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনাপ্রধানের কাছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে।
এমন অদ্ভুতভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে অবশ্য সাফাই গেয়েছে সেনাবাহিনী। তাদের মতে, বিহারে পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যেভাবে নকলের আশ্রয় নেন, তাতে এ ছাড়া আর উপায় ছিল না। সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.