Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সোহেল আরমানের নতুন ছবি

বিনোদন ডেস্ক:
পরিচালক সোহেল আরমান শাকিব খান ও বিন্দুকে নিয়ে সর্বশেষ ‘এইতো প্রেম’ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৩ই মার্চ। ছবিটি নিয়ে বেশ ভালো দর্শক সাড়াও পেয়েছিলেন তিনি। এরই ধারবাহিকতায় নতুন আরকেটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। সোহেল আরামানের পরিচালনায় নতুন এ ছবিটি প্রযোজনা করছে ভিসতা ড্রিম আনলিমিটেড। ছবিটির চিত্রনাট্য, গান বা অন্যান্য বিষয়ে পরিচালক কিছুই বলতে রাজি হননি। নতুন ছবি নির্মাণ প্রসঙ্গে পরিচালক সোহেল আরমান জানান, ‘২০ মে আমরা একটি মিটিং করে ছবিটির নাম চূড়ান্ত করব।’ কোন নায়ক বা নায়িকা এ ছবিতে অভিনয় করবেন। এ বিষয়ে সোহেল আরমান বলেন, ‘আমরা এখন চূড়ান্ত করিনি। তবে অনেকের সঙ্গেই এ বিষয়ে কথাবার্তা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই আমরা সবাইকে জানাব। ৭ জুন এ ছবির বিষয়ে একটি সাংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানানো হবে।’

Leave A Reply

Your email address will not be published.