Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৌদি আরবে বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ নিহত

soudi-arabআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া প্রধান নগরী দাম্মামে শনিবার রাতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় ২ সৌদি পুলিশ নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সৌদি প্রেস এজেন্সিকে বলেন, ‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে (গ্রিনিচ মান সময় ২০৩০) পুলিশের একটি গাড়িতে করে ওই দুই কর্মকর্তা টহল দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।’
গুরুতর আহত অবস্থায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মন্ত্রণালয়ের ওই মুখপাত্র কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানাননি। তবে এর আগেও চলতি বছর সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের শিয়া প্রধান এলাকাগুলোতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে জানুয়ারি মাসে এক হামলায় চার পুলিশ নিহত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

Leave A Reply

Your email address will not be published.