Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সড়কে কলাগাছ ও ধান রোপণ করে প্রতিবাদ

ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা:
পাবনার ঈশ্বরদী পৌর শহরের একটি রাস্তা সংস্কার না করায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে কলাগাছ ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে। এ সময় তারা সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবরোধ করে।
গত কাল সোমবার সকাল ১০টায় ঈশ্বরদী ইপিজেডে যাতায়াতকারী খানাখন্দে ভরপুর এবং চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়া টিপু সুলতান রোড সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় সড়কে দীর্ঘ এক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুকুল কুমার মৈত্র ও ঈশ্বরদী থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনাস্থলে গিয়ে আগামী ১০দিনের মধ্যে সংস্কারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।
এদিকে, সড়ক অবরোধকালে আন্দোলনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সাবেক পৌর কমিশনার ফখরুল ইসলাম মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সূর্য সংঘের সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিপিবি নেতা কমরেড রফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম সরদার, তৌহিদ আক্তার পান্না, সাঁড়াগোপাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী, সাবেক ছাত্রনেতা খন্দকার তৌফিক আলম সোহেল, কৃষক নেতা আনোয়ার হোসেন রিপন প্রমুখ। 

Leave A Reply

Your email address will not be published.