হাকিমপুরে ৬বছরের এক শিশু পুকুরে ডুবে মৃত্যু
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রামে পুকুরে ডুবে মৌমিতা (৬) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উল্লেখিত ছাতনী বিল পাড়া গ্রামের মোমিন ইসলামের শিশু কন্যাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে বাড়ির ধারে পুকুরের পানিতে হাত পা ভেসে থাকতে দেখে তার মৃত দেহ উদ্ধার করে। লোক জনের ধারনা শিশুটি হয়তবা বাড়ির সবার অজান্তে খেলতে যেয়ে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।