Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ইউএনও’র বিদায় সংবর্ধনা

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধার ইউএনও সৈয়দ এনামুল কবির রংপুরের গঙ্গাচড়ায় বদলী হয়েছেন। তাঁর বদলী জনিত কারনে উপজেলা বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি এক বিদ্যায় সংবর্ধনার আয়োজন করেছেন। রোববার দুপুরে সমিতির সভাপতি নূর মোহাম্মদ বাবলুর সভাপতিত্বে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন ইউএনও সৈয়দ এনামুল কবির। সভা শুরুর আগে ওই সমিতি ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দেয়া হয়েছে। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকতুফা ওয়াসিম বেলি, সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব খান হিরু,শিক্ষাবিদ আলহাজ্ব নুরজ্জামান, প্রধান শিক্ষকদের মধ্যে আলহাজ্ব এমজি মোস্তফা,রেজাউল করিম প্রধান,আনিছুর রহমান বাবলু, জসিম উদ্দিন,খলিলুর রহমান,আতাউর রহমান, প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.