Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় বন্যার্তদের জন্য ‘আশা সংস্থা’র পক্ষ থেকে শুকনো খাবার প্রদান

P1

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: ‘আশা’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কর্তৃক বানভাসি দূর্গত পরিবারের সহায়তার জন্য ত্রাণ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনকে ৫ শত শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্ত্বরে আশার জোনাল ম্যানেজার হাসমত আলী শুকনো খাবারের প্যাকেট উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের নিকট হস্তান্তর করেন।
এ সময় হাতীবান্ধা ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সংস্থার লালমনিরহাট জেলা ম্যানেজার আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার আমজাদ হোসেন ও হাতীবান্ধা ব্র্যাঞ্চ ম্যানেজার শাজাহান সরদার ও ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিটি খাবাররের প্যাকেটে চিড়া ২ কেজি, তেল ১কেজি, লবন হাফ কেজি, চিনি ৩শ গ্রাম, মোমবাতি ১ ডজন, সাবান ১ টি ও ম্যাচ ২টি করে রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান আশাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ মানুষের জন্য। বন্যায় দূর্গত এসব অসহায় পরিবারের পাশে বেসরকারী সংস্থা আশার মত সকলকে এগিয়ে আশা প্রয়োজন।

Leave A Reply

Your email address will not be published.