Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩০ লাখ টাকাসহ জঙ্গিদের অর্থদাতা আবদুর রহমান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকাসহ সন্দেহভাজন এক জঙ্গি আবদুর রহমানকে আটক করেছে র‌্যাব । যিনি নব‌্য জেএমবির প্রধান অর্থদাতা বলে বাহিনীর মুখপাত্র জানিয়েছেন।
আবদুর রহমানকে আটকের সময় তার সঙ্গে থাকা ৩০ লাখ টাকা, একটি অস্ত্র, গোলাবারুদ, মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য সামগ্রী জব্দ করা হয়েছে বলে র‍্যাব এক খুদে বার্তায় জানিয়েছে।
সন্ধ্যায় ঢাকার অদূরে আশুলিয়ার গাজীরচট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান শুরু করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) সদস্যরা। অভিযানের শুরুকে ওই বাড়ির তত্ত্বাবধায়কসহ দুজনকে আটক করে র‍্যাব।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে র‍্যাব শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গাজীরচটের বসুন্ধরা এলাকার আমির মৃধার বাড়িতে অভিযান চালায়। অভিযানের প্রথমেই র‍্যাব তারেক নামের একজনকে আটক করে। তিনি বাড়ির মালিকের শ্যালক এবং বাড়িটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। এর পর র‍্যাব পাঁচতলা ভবনের পঞ্চমতলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করলে এক যুবক লাফিয়ে নিচে পড়েন। র‍্যাবের তত্ত্বাবধানে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Leave A Reply

Your email address will not be published.