Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৭ বছর পর নোবেল-মৌ

বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় মডেল জুটি নোবেল ও মৌ। একসঙ্গে অভিনয়ও করেছেন অনেক। তবে দীর্ঘদিন তাদের জুটিবদ্ধ দেখা যায়নি। সাত বছর পর একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন জনপ্রিয় মডেল নোবেল ও অভিনেত্রী মৌ। কৌশিক শঙ্কর দাশের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘নতুন করে পাবো বলে’ নাটকে মৌ ও নোবেল স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। দাম্পত্য সম্পর্ক, বিবাদ ও টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে গল্পের পটভূমি। নাটকের গল্পে দেখা যাবে, মৌ পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার। অপর দিকে তার স্বামী নোবেল একজন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী। পেশার পার্থক্য আর পারিপার্শ্বিক অবস্থার কারণে এক সময় দুজনের দাম্পত্য সর্ম্পকে চির ধরে, ঘটতে থাকে নানা অনাকাঙ্খিত ঘটনা। শুক্রবার থেকে রাজধানীর ধানমণ্ডি লেকে নাটকটির চিত্রধারণ করা হয়েছে। আসছে ঈদে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.