Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তৌকিরের অজ্ঞাতনামা

বিনোদন ডেস্ক:
দীর্ঘ আট বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন তৌকির আহমেদ। সম্প্রতি রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে তার চতুর্থ সিনেমা ‘অজ্ঞাতনামা’র শ্যুটিং। সিনেমাটি নিয়ে তৌকির বলেন, ‘কাজের ব্যস্ততার ভিড়ে ইচ্ছা থাকা সত্ত্বেও সিনেমা নির্মাণ হয়ে ওঠে না। তাছাড়া সিনেমা বানানো সহজ কাজ নয়। গল্প-চিত্রনাট্য থাকলেই সিনেমা নির্মাণ সম্ভব নয়, সিনেমা নির্মাণে প্রয়োজন বড় বাজেটের। তাই এই বিরতি নিয়ে কাজ করা। চার বছর সময় নিয়ে গল্প, চিত্রনাট্য, সংলাপ লেখা। আশা করি দর্শক একটি ভালো সিনেমা পেতে যাচ্ছে।’ ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, তৌকির আহমেদের রচনা ও পরিচালনায় এই সিনেমায় অভিনয় করছেন মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নিপুণ, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ, শাহেদ আলী সুজন, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ। বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যে কাজ করে। সেই জীবনের একটি অধ্যায় এই ছবিতে তুলে ধরতে রাজবাড়ীর পাংশা, গোয়ালন্দ এবং ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন সম্পন্ন হবে বলে তৌকির জানান। তৌকির আহমেদ ইতিপূর্বে ‘জয়যাত্রা’, ‘রুপকথার গল্প’ এবং ‘দারুচিনি দ্বীপ নামে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘অজ্ঞাতনামা’ তার পরিচালিত চতুর্থ চলচ্চিত্র। ‘জয়যাত্রা’ সিনেমার নির্মাতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.