Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অধ্যাপক রেজাউল হত্যার ‘দায় স্বীকার’ করেছে আইএস

rejaul karimবিডিপি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার করেছে বলে টুইটারের মাধ্যমে জানিয়েছে।
‘সাইট’ এর টুইটে জানানো হয়, আইএসের ‘আমাক সংবাদ সংস্থা’ অধ্যাপক রেজাউলকে হত্যাকাণ্ডে আইএসের যুক্ত থাকার খবর দিয়েছে। ‘নাস্তিকতা উৎসাহিত করায়’ রেজাউল করিমকে হত্যা করা হয় বলে আইএসের ওই সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।
হত্যাকাণ্ডে জঙ্গিরা যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জঙ্গি সংশ্লিষ্টতার ধারনার কথা জানান রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন।
অধ্যাপক রেজাউলকে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। ওই সময় মোটরসাইকেলে চড়ে দুইজন তাকে কুপিয়ে পালিয়ে যায়।
হত্যার প্রতিবাদে সকাল থেকেই রাবিতে কোন বিভাগে ক্লাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিকালে ময়না তদন্ত শেষে লাশ ক্যাম্পাসে আনা হলে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দাফনের উদ্দেশ্যে অধ্যাপক রেজাউল করিমের লাশ বাগমারায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.