Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অবশেষে ২৮ দিন পর উদ্ধার হলো হাতীবান্ধার শাহানাজ পারভীন

জাহাঙ্গীর আলম রিকো: আজ ৩ আগষ্ট দুপুর ১টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতার সাথী হোটেলে দুপুরে খাবার সময় অপহরণ মামলার আয়ু এস আই আঃ রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত শাহানাজ পারভীনকে উদ্ধার করে। তবে অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে অপহরণ শাহানাজ কে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার পর বিকেল ৪ টায় শাহানাজ এর মা সহ লালমনিরহাট ম্যাজিষ্ট্রেট কোর্টে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। শাহানাজ পারভীনকে উদ্ধারের সংবাদ পেয়ে “বড়খাতা ইউনিয়ন শিশু ও যুব ফোরাম” উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ এনামুল কবির ও থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিমকে ধন্যবাদ জানায় এবং অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানায়।

Leave A Reply

Your email address will not be published.