Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আইএসবিরোধী হামলায় এবার তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এবার হামলা শুরু করেছে তুরস্ক। দেশটির সুরুক শহরে আইএসের হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে নামল তারা। আলজাজিরা অনলাইনে এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে সিরিয়ায় আইএসের তিন আস্তান লক্ষ্য করে তুরস্কের তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হালমা চালায়। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর কার্যালয় জানিয়েছে, দিয়ারবাকির বিমান ঘাঁটি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে তুরস্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার প্রথম প্রহরে অভিযান চালিয়ে ১০০ আইএস সদস্য ও কুর্দিকে গ্রেফতার করে। একযোগে ২৬টি জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে অংশ নেন ৫ হাজার পুলিশ সদস্য এবং কয়েকটি হেলিকপ্টার।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তাদের পরিকল্পনা অনুযায়ী আইএসের বিরুদ্ধে হামলা চালাতে সম্মত হয়েছে তুরস্ক। এর কয়েক ঘণ্টা পরে হামলা শুরু করে তুরস্ক।  তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.