Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘একদিনের ব্যয় ৯০ লাখ ডলার’

আন্তর্জাতিক ডেস্ক:  ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র প্রতিদিনি ৯০ লাখ মার্কিন ডলারেরও বেশি ব্যয় করে। এছাড়া বোমা হামলার শুরু থেকে এই পর্যন্ত ২৭০ কোটি ডলার ব্যয় করেছে দেশটি। পেন্টাগনের বরাত দিয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  গত বছরের আগস্ট মাস থেকে একট আন্তর্জাতিক জোট ইরাক ও সিরিয়াতে বিমান হামলা চালিয়ে আসছে।
পেন্টাগনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মোট বিলের তিনভাগের দুইভাগ ব্যয় হয় বিমান বাহিনীর জন্য। মার্কিন কংগ্রেস এই ধরণের পরবর্তী ব্যয় বন্ধের বিষয়ে একটি বিল বাতিল করার পর এই তথ্য প্রকাশ করা হলো। একই সঙ্গে প্রতিরক্ষায় ৫৭৯ বিলিয়ন মার্কিন ডলারের বিল হাউজ অব রিপ্রেজেন্টেটিভ অনুমোদন দেয়।
গত বছরের আগস্টে ইরাকে সামরিক অভিযান শুরু করার পর থেকেই এর ব্যয় ক্রমাগত বেড়েই চলছে। চলতি সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছে, ওবামা প্রশাসন ইরাকে আরো ৪৫০ জন উপদেষ্টা পাঠাবে। এই নিয়ে সেখানে সাড়ে তিন হাজার মার্কিন সেনা অবস্থান করবে। সূত্র: বিবিসি।

Leave A Reply

Your email address will not be published.