Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগামী ১৫ জুন বেরোবিতে ছাত্র সমাবেশ

বেরোবি প্রতিনিধি:
‘ছাত্র সংসদ গণতন্ত্রের প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে, ডাকসু, রাকসু, চকসুসহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চ কেন্দ্রীয় কমিটি বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
ধারাবাহিকভাবে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ই জুন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সভাপতি সামসুল ইসলাম সুমন। উদ্বোধক হিসেবে থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) সাবেক জি.এস ড. মুস্তাক হোসেন। এছাড়াও সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চষে বেরাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন সংগ্রাম মঞ্চের নেতারা। সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রসংগঠনগুলোকে আন্দোলনে শরিক করতে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা ।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্রনেতা ওসমান গনী জানান, অতীতে ছাত্ররাজনীতির যে গৌরবজ্জ্বল ধারাবাহিকতা ছিল বর্তমানে তা লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। ছাত্র রাজনীতির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের এই আন্দোলন। তিনি আগামী ১৫ জুন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিশাল ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.