Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামী ১৮ ফেব্রুয়ারির অপেক্ষায় আল আমিনের বাবা-মা সাথে ২০ লাখ ঝিনাইদহবাসী

s-9স্পোর্টস ডেস্ক:
ঝিনাইদহ ক্যাডেট কলেজে চাকরি করা বাবার স্বপ্ন ছিল তার ছেলে ক্যাডেট কলেজে লেখাপড়া শিখে সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে বড় অফিসার পদে চাকরি করবে। ছেলে আল আমিনও ছিল মেধাবী ছাত্র। সেই ছেলের মন পড়ে থাকে সারাক্ষণ খেলার মাঠে। ক্যাডেট কলেজে ভর্তি হতে না পারলেও আজ সে দেশের জন্য অনেক বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঝিনাইদহের ছেলে হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে শুধু তার বাবা মা কিংবা পরিবারের সদস্যরাই নয় ঝিনাইদহ জেলার ২০ লাখ লোক গর্ভ করে আল আমিনকে নিয়ে। আল আমিন যখন জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, সেদিন তার মাকে গলা জড়িয়ে ধরে আনন্দে কেঁদেছিল। সেই দিনের স্মৃতি এখনও ধরে রেখেছে আল আমিনের বাবা শাহ আলম ও মা মনোয়ার বেগম। আগামী ১৮ ফেব্র“য়ারি বাংলাদেশ বনাম আফগানিস্তানের সাথে বিশ্বকাপ খেলা দেখার জন্য অধীর আগ্রহ বসে আছে আল আমিনের বাবা মা সাথে ২০ লাখ ঝিনাইদহবাসী। সরেজমিনে আল আমিনের বাড়িতে গিয়ে দেখা যায় আনন্দের বন্যা। আল আমিনের পিতা বলেন, স্থানীয়ভাবে বিভিন্ন ম্যাচে ভালো খেলায় আমি তাকে কখনও খেলাতে বাধা দিইনি। পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দলে যখন আল আমিন জাতীয় ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন আরও উৎসাহ পায়। তিনি আল আমিনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.