Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগামী ২১ মে ডুয়েটের ভর্তি পরীক্ষা

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ মে রোববার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সোমবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথমবারের মতো এ ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরকৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা নেয়া হবে।

দ্বিতীয় শিফটে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তৃতীয় শিফটে বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা নেয়া হবে।

ডুয়েট’র সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার জানান, এ বছর আটটি বিভাগে ৬৫৪টি (কোটাসহ) আসনের বিপরীতে মোট ৯ হাজার ৫০৭ জন শিক্ষার্থী আবেদন করেন। গড়ে একটি আসনের জন্য লড়বে প্রায় ১৫ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.duetbd.com/admission2017 এ ভর্তি বিষয়ক যে কোনো তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, অন্যান্য বছর ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হলেও এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ তিন শিফটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.