Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আগাম দল ঘোষণা, ব্যাখ্যা দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
সবাইকে অবাক করে বাংলাদেশের বিপক্ষে প্রায় এক মাস আগেই দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করল। দলে রয়েছে অনেকগুলো চমক। জাতীয় দলের জার্সি গায়ে দেননি এমন ক্রিকেটারের সংখ্যা অনেক। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের নির্বাচক এন্ড্রিউ হাডসন এতো আগে দল ঘোষণার কারণ জানালেন। টেস্টের ক্ষেত্রে হাডসন বলেন, ‘রেজা এবং স্টিয়ান ভ্যান জিল দুইজনই ওপেনিংয়ে ব্যাটিং করার ক্ষেত্রে পারদর্শী, স্টিয়ান এবি’র জায়গাতেও ব্যাটিং করে থাকে। ডেন উইকেটকিপার হিসেবে গত কয়েক সিজন ভালো করেছেন ঘরোয়া লিগে।’ হাডসন বলেন, ‘আগামী বছরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যে কারণেই আমাদের বোলারদের দক্ষিণ এশিয়ার মাটিতে খেলার উপযোগী করে তুলতেই এ রকম দল ঘোষণা। মরিস আইপিএলে ভালো করেছে এছাড়া ডেভিড উইসে এবং বেউরান হেন্ড্রিকস এই বাংলাদেশ সিরিজে আশা করি ভালো করে তাদের অভিজ্ঞতা পরে কাজে লাগাবে।’

Leave A Reply

Your email address will not be published.