Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে গুয়াতেমালায় ৯৯ জন নিহত

মধ্য আমেরিকার গুয়াতেমালার ভয়ঙ্কর ফুয়েগো আগ্নেয়গিরির বিস্ফোরণে সৃষ্ট অগ্ন্যুৎপাতে কমপক্ষে ৯৯ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র। বুধবার সেখান থেকে অনবরত গলিত পদার্থ ও ছাই ভস্ম নির্গত হওয়ায় নতুন করে অগ্ন্যুৎপাতের আশংকা দেখা দিয়েছে।

রোববারের অগ্ন্যুৎপাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ছাই ভস্মে ঢাকা পড়েছে।

বুধবার এক প্রতিবেদনে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স এজেন্সি জানায়, অগ্ন্যুৎপাতের ঘটনায় নিহত ৯৯ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এতে আরো বলা হয়, এখন পর্যন্ত মাত্র ২৮ জনের লাশ সনাক্ত করা গেছে।

Leave A Reply

Your email address will not be published.