Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজও বিব্রত ঐশ^রিয়া

04. Aishwarya-Raiবিনোদন ডেস্ক:
বিশ্বের সফল নায়িকাদের মধ্যে ঐশ^রিয়া রাই বচ্চন হচ্ছেন একজন। বাছাই করা সুন্দরীদের তালিকায় আছে তার নাম। তবে ক্যারিয়ারের কিছু ভুলের জন্য আজও বিব্রত বোধ করেন এই বিশ্বসুন্দরী। অবশ্য বলিউডি ক্যারিয়ারের চড়াই উৎরাই প্রভাব পড়েনি বিশ্বজুড়ে তার জনপ্রিয়তায়। তবুও, এই ভুল গুলো না করলে তার সাফল্যে যোগ হত বাড়তি মাত্রা। ১৯৯৬ সালে মুক্তি পায় ‘রাজা হিন্দুস্থানি’ ছবিটি। মুক্তির পরে ব্যাপক হিট করে বক্স অফিসে। নায়িকা কারিশমা কাপুর ছবিতে অভিনয় করে সুপারহিট হয়ে যান। পুরষ্কারের পাশাপাশি প্রশংসাও অর্জন করেন। তবে এই ছবিতে পরিচালকের ইচ্ছে ছিল ঐশ্বরিয়াকে নেওয়ার। কিন্তু অ্যাশ এই অফার ফিরিয়ে দিলে শেষমেশ কারিশমার ভাগ্যে শিকে ছেঁড়ে। ১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয় করার ছিল ঐশ্বরিয়ার। কিন্তু এই ছবিও ফিরিয়ে দেন তিনি। তার পরিবর্তে ছবিতে অভিনয় করেন রানি মুখোপাধ্যায়। ছবির সাফল্যের কথা নতুন করে বলার কিছু নেই। শাখরুখ, কাজল ও রানির রসায়ন আজও দর্শকপ্রিয়। ‘অশোকা’ ছবিতে কারিনা কাপুরের অভিনয় সকলেই খুব প্রশংসা করেন। ছবি খুব একটা হিট না হলেও করিনার কেরিয়ারগ্রাফ কিন্তু এই ছবির বরাতেই উপরে উঠেছিল। এই ছবিতেও অভিনয় করার কথা ছিল বচ্চনবধুর। কেন ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তা জানা যায় না। তবে অনেকেই মনে করেন, এ ঘটনায় শাহরুখ পতœী গৌরী খানের হাত আছে। ২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে শাহরুখ ও ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা দুজনেই এই ছবিতে না করে দেন। তার পরেই এই ছবিতে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও গ্রেসি সিং। বলিউডি ইতিহাসে বেস্ট কমেডি ছবির তালিকায় আছে এই ছবি। ২০০৬ সালের মুক্তি প্রাপ্ত ‘কর্পোরেট’ ছবির জন্য ঐশ্বরিয়া সাইন করার কথা ছিল। শেষ মুহূর্তে নারাজ হন তিনি। পরে এই ছবিতে অভিনয় করেন বিপাশা বসু। এই চরিত্রের জন্য সকলের প্রশংসা কুড়ান বঙ্গকন্যা। হরর কমেডি ‘ভুল ভুলাইয়া’ ছবিতে বিদ্যা বালন অভিনয় করেছিলেন। কিন্তু এই ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু এই ছবিতেও অভিনয়ে না করে দেন রাইনন্দিনি। এবছরেই মুক্তি পেয়েছে ‘বদলাপুর’ ছবিটি। বরুণ ধাওয়ানের স্ত্রীর চরিত্রে ইয়ামি গৌতমের আগে ঐশ্বরিয়াকে প্রস্তাব করা হয়েছিল। ছবির স্ক্রিপ্টও পছন্দ হয়েছিল তার। কিন্তু শেষে না করে দেন তিনি। তার বদলে সঞ্জয় গুপ্তার ‘জসবা’ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন বিশ্বসুন্দরী।

Leave A Reply

Your email address will not be published.