Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ বার্সার ঘুরে দাঁড়ানোর লড়াই

 বার্সার ঘুরে দাঁড়ানোর উপায়স্পোর্টস ডেস্কঃ কাম্প নউতে লা লিগার ফিরতি পর্বের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায়।মাসখানেক আগেও লিগ শিরোপা ধরে রাখার পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের পথে ছিল লুইস এনরিকের দল।দারুণভাবে এগিয়ে চলা বার্সেলোনার ছন্দে হঠাৎই ছেদ পড়ে। গত ২০ মার্চ ভিয়ারিয়ালের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফেরে কাতালান ক্লাবটি। লা লিগায় এর পর টানা দুই ম্যাচ হারে তারা; নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে আর রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে।গত বুধবার বার্সেলোনার হতাশা বাড়ে আতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ায়।৩২ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শনিবার গেতাফেকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমিয়ে একে নিয়ে এসেছে। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জিনেদিন জিদানের দল।
আজ বার্সেলোনার আগে মাঠে নামবে তৃতীয় স্থানে থাকা আতলেতিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট দিয়েগো সিমেওনের দলের। গ্রানাদাকে হারাতে পারলেই পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলবে তারা।অনেকেই মনে করছেন, বার্সেলোনার এই ছন্দপতন মূলত দলের সবচেয়ে বড় তারকা মেসির গোল-খরার কারণে। কাতালান ক্লাবটির হয়ে সবশেষ পাঁচ ম্যাচে গোলের দেখা পাননি আর্জেন্টিনার অধিনায়ক; সময়ের হিসেবে যেটা ৪৫২ মিনিট। স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোট নিয়ে খেলছেন এই ফরোয়ার্ড।  তবে যা হয়েছে তা নিয়ে আক্ষেপ না করে সামনে এগিয়ে যেতে চান এনরিকে।   আমরা আমাদের লক্ষ্য খুব উঁচুতে নির্ধারণ করি, বিশ্বে অন্য যে কোনো ক্লাবের চেয়ে উঁচুতে। সব শিরোপা জয়ের জন্য এটা নিজেদের ধার্য করা দায়। কিন্তু আমাদের চ্যাম্পিয়ন্স লিগের বিষয়টি ভুলে যেতে হবে। কারণ, এখন এ নিয়ে আমরা আর কিছু করতে পারব না।” আপাতত শুধু ভালেন্সিয়া ম্যাচ নিয়ে ভাবছেন বলে জানান এনরিকে।  “আমাদের সংহতি ধরে রাখতে হবে। সব দিক থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এরই মধ্যে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নেওয়া দলটির সামনে এখনও ‘ডাবল’ জয়ের হাতছানি আছে। আর তারা সেদিকেই মনোযোগ দিতে চায়। বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেন, “সমর্থকদের রোববার কাম্প নউতে যাওয়া আর দলকে সমর্থন করার অনুরোধ করছি আমি। কেবল ছয়টি লিগ ম্যাচ আর একটি কোপা দেল রের ম্যাচ বাকি আছে। আমরা যদি ‘ডাবল’ জিতি, সেটা অসাধারণ সাফল্য হবে। প্রত্যয় আছে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের কণ্ঠেও, “আমার সতীর্থরা আর আমি অ্যাথলেট। আমরা সব সময় কঠোর পরিশ্রম করি এবং জিততে চাই, এটাই সব সময় আমাদের প্রেরণা। (আতলেতিকোর বিপক্ষে) যে ফল চেয়েছিলাম তা অর্জন করতে পারিনি আমরা। কিন্তু আমরা অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াব।”

Leave A Reply

Your email address will not be published.