Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আত্মঘাতী হয়েছে জঙ্গি করিম

jonggi-korimবিডিপি ডেস্ক: রাজধানীর আজিমপুরে একটি বাড়িতে অভিযানের সময় জঙ্গি করিম নিজেই আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন আব্দুল মালেক নামক এক প্রত্যক্ষদর্শী।
আব্দুল মালেক জানান, অভিযানের খবর পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন। এসময় পুলিশের সঙ্গে তিনি নিজেও হাজি কাওছারের ২০৯/৫ বাড়ির দোতালায় ওঠেন। এক পর্যায়ে তিনি পুলিশের সঙ্গে দরজার সামনে আসলে কাঁচ ভাঙ্গার আওয়াজ পান তারা। পরবর্তীতে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর পরই দেখেন তিন রুমের প্রথম ঘরটিতে দুই নারী আশংকাজনক অবস্থায় মাটিতে পড়ে গোঙ্গাচ্ছেন। এসময় তাদের পাশেই নিথর অবস্থায় পড়েছিল জঙ্গি করিমের দেহ। তার হাতে ত্রিকোণাকৃতির একটি ভাঙা কাঁচের টুকরা ছিল। তার শরীরে বিভিন্ন স্থানে কাটা যখম ছিল। এ থেকেই তিনি ধারণা করেন করিম আত্মহত্যা করেছে।
পরে পুলিশ ওই দুই নারীকে অর্থাৎ জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন নাহার শিলা ও তার সহযোগী সাহেলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। করিমের লাশ এখনও মর্গে নেয়া হয়নি। কিন্তু পলিশ দাবি করছে তাদের গুলিতেই মারা গেছেন জঙ্গি করিম।

Leave A Reply

Your email address will not be published.