আনসার ও ভিডিপিতে নতুন মহাপরিচালক
বিডিপি অনলাইন: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মিজানুর রহমান খানকে দায়িত্ব দিয়েছে সরকার। প্রেষণে এই বাহিনীর দায়িত্ব দিতে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে।
অন্যদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সারাদেশে ৬০ লাখ ৫৪ হাজার ৭০৩ জন কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রয়েছেন।