Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফগানিস্তানে শীর্ষ আইএস নেতাসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন চালকবিহনীন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ পর্যায়ের নেতা হাফিজ সাঈদসহ ৩০ জন নিহত হয়েছেন।  গত এক সপ্তাহে ওই এলাকায় এই নিয়ে আইএস’র ৪ জন শীর্ষ পর্যায়ের নেতা নিহত হলো।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, ‘শুক্রবার রাতে নানগরহার প্রদেশের আসিন জেলায় বিমান হামলায় তথাকথিত খোরাসান স্টেটের নেতা হাফেজ সাঈদসহ ৩০ জঙ্গি নিহত হয়েছে।’  তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।

পাকিস্তানের নাগরিক সাঈদের মতো আরও বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের তালেবান জঙ্গি যারা আইএস এ যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র এ ধরণের জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে।

গত সপ্তাহে ওই এলাকায় এ ধরণের হামলায় শহিদুল্লাহ শহিদ এবং গুল জামান নামে আরও দুই আইএস নেতা নিহত হয়। গত দুই মাসে তালেবানদের হটিয়ে আইএস জঙ্গিরা নানগরহার প্রদেশের বেশ কয়েকটি জেলার দখল নিয়েছে।  গত মাসে তালেবানদের সঙ্গে বড় ধরণের বন্দুক যুদ্ধের পর আসিন জেলার দখল নেয় আইএস।

Leave A Reply

Your email address will not be published.