Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আফ্রিকায় গোপন মিশন শেষ করল মার্কিন বিমান

000aac730180514e95f6556ba96b5439_XLআন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব আফ্রিকায় গোপন মিশন শেষ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ খবর নিশ্চিত করেছেন খোদ নাসারই কর্মকর্তা জিম আলেকজান্ডার। কয়েক সপ্তাহ আগে পূর্ব আফ্রিকায় মার্কিন সামরিক ঘাঁটির ওপর বিমানটিকে চিহ্নিত করা হয়েছিল। তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন নি নাসার হাই অ্যাল্টিটিউড রিসার্চ প্রোগ্রামের এ কর্মকর্তা। মার্কিন এবিসি নিউজকে জিম বলেন, “আপনারা জানেন এবং ছবিতে দেখেছেন যে, বিমানটি সেখানে ছিল কিন্তু আমি ঠিক বলতে পারব সেখানে কি কাজ করেছে।” উপগ্রহের ছবিতে দেখা গিয়েছিল যে, গত সেপ্টেম্বর মাসে নাসার ওই বিমানটি জিবুতির ক্যাম্প লিমোনিয়ারের আকাশে ছিল। সাদা রঙের এ বিমানটি জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত বিদেশে মিশন চালিয়েছে। মার্কিন বিমান বাহিনী স্পেস কমান্ড এবং পেন্টাগন এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয় নি। তবে, মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড বিস্তারিত না জানিয়ে বলেছে, বিমানটি আমেরিকা ও মিত্রদের জন্য নানামুখী মিশন চালিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.