Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলফাডাঙ্গা পৌর এলাকাকে মাদক মুক্ত করার ল∂ে সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ শাহারিয়ার হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আলফাডাঙ্গা পৌর এলাকাকে মাদক মুক্ত করার ল∂ে গতকাল ১২ডিসেম্বর সোমবার সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন এর উদ্যোগে ও আলফাডাঙ্গা সরকারী কলেজের আয়োজনে কলেজ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘দেশকে মাদক মুক্ত করতে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নাই’ তাই কলেজ থেকেই আমাদের এ আন্দোলন শরু হলো। কলেজের শি∂ক এবং শি∂ার্থীদের নিয়ে একটি কমিটি করা হবে যার নাম হবে উপজেলা মাদক মুক্ত কমিটি। প্রভাষক প্রবীর কুমার বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, আলফাডাঙ্গা থানার এসআই সাহেব আলী, বীর মুক্তিযোদ্ধা সুবেদার ফজলার রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহম্মেদ, কলেজের সাবেক উপাধ্যক্ষ সারেকুল হাসান নয়ন, প্রভাষক মো. মাহিদুল হক, সাংবাদিক মো. শাহারিয়ার হোসেন। এসময় আলফাডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.