Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলহাজ¦ ওয়ালিউল হক স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আহম্মদদ ফিরোজ , ফরিদপুর ঃ
ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকুইন চরপাড়া গ্রামে অবস্থিত আলহাজ¦ ওয়ালিউল হক স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আ বুধবার সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনা আই কেয়ার পার্টনার্স এর ম্যাগ এলিজাবেথ মাইকা, চিলড্রেন হাউজ হল্যান্ডের কো-অর্ডিনেটর নিলঝে স্প্রংক ও ষ্টিচিং ফরিদপুরের সেক্রেটারী মিসেস আনকি গালামা ও প্রবীণ সাংবাদিক আহম্মদ ফিরোজ। এসময় আলহাজ¦ ওয়ালিউল হক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মিসবাউল হক রন্টু, স্কুলটির প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান, সাংবাদিক হারুন আনসারী, মানোয়ার মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন। এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের হাতে ডিকশনারী তুলে দেন তারা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে ম্যাগ এলিজাবেথ মাইকা শিক্ষার্থীদের সকলকে শিক্ষা অর্জনের তাগিদ দিয়ে বলেন, জীবনটা শিক্ষা অর্জনের জন্যই। তাই সকলকে সুশিক্ষিত হতে সবসময় সচেষ্ট থাকতে হবে।
আকাউন চরপাড়া গ্রামের কোমলমতি শিশু শিক্ষার্থীরা বিদেশী অতিথিদেও তাদের মাঝে পেয়ে উচ্ছসিত হয়ে ওঠে। এ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও এলাকার অভিভাবক ও কিশোর তরুণেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.