Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আলীপুরে বাউল ফুল মিয়া লোক উৎসব সম্পন্ন

গিচৃনৃকৃপআশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আলীপুর গ্রামে ৪ ফেব্রুয়ারী বৃহঃস্পতিবার রাতে বাউল ফুল মিয়া লোক উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাউল ফুল মিয়া সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও লোক উৎসবটিকে ঘিরে শ্রোতা দর্শকদের ভীড় জমে উঠে। লোক উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। লোক উৎসবের উদ্বোধন করেন সুরমা ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, ব্যবসায়ী আব্দুল মালেকের উপস্থাপনায় ও গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় গ্রামের বিশিষ্ট সমাজসেবক বজলুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সুরমা ইউনিয়ন আ, লীগ সভাপতি শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, সাংবাদিক মোঃ হাবীবুল্লাহ হেলালী , তরুন সমাজকর্মী সফটওয়্যার ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশি উর রহমান প্রমুখ। পরে বাউল সম্রাট শাহ কফিল উদ্দিন সরকার ও দূর্বীণ শাহ এবং নিজের স্বরচিত গান সহ দেশের বিভিন্ন গীতিকারদের গান পরিবেশন করেন আয়োজক বাউল ফুল মিয়া ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথি শিল্পীরা। গিচৃনৃকৃপ.JPG ৪
উল্লেখ্য, বৃহত্তর সিলেটের খ্যাতিমান বাউলসম্রাট ক্বারী আমির উদ্দিনের সুযোগ্য শিষ্য বাউল ফুল মিয়া আমিরী দীর্ঘদিন ধরে সুনামের সাথে সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলছেন। তিনি একাধারে বাউল গীতিকবি, সুরকার এবং লেখক। প্রায় সহস্রাধিক বাউল গানের রচয়িতা বাউল গীতিকবি ফুল মিয়া আমীরি দোয়ারাবাজার উপজেলার আরেক খ্যাতিমান প্রয়াত বাউল সম্রাট বাউল কফিল উদ্দিন সরকারের সমসাময়িক। তারা প্রায় সময় এক সাথেই থাকতেন, সঙ্গীত সাধনা করতেন। পালা গানেও পারদর্শী ফুল মিয়ার খ্যাত ছড়িয়ে পড়ে মূলত পালা গানের মধ্য দিয়েই। বর্তমানে তার নিজ বসত বিটা আলীপুরে দীর্ঘদিন যাবত অবস্থান করেছেন এবং বাউল গান রচনা করছেন। দেশের বিভিন্ন এলাকায় তার অসংখ্য সংগীত শিক্ষার্থী ও ভক্ত রয়েছে। প্রতিবছরই তার বসতবাড়ি আলীপুরে বাউল গানের আসর বসে।
আলোচনা সভায় বক্তব্যে বক্তারা, বাউল গীতিকবি ফুল মিয়ার লোক সংগীতের ভূয়সী প্রশংসা করেন এবং দোয়ারায় বাউল সংগীতের প্রেশারের লক্ষ্যে বাউল ফুল মিয়াকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.