Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আলোচনায় ভারত ডিআরএস ইস্যুতে

স্পোর্টস ডেস্ক:
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রসঙ্গে মত পাল্টাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। তবে, এখনও তারা ডিআরএসের পক্ষে রায় দেয়নি, তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি আছেন দেশটির বোর্ডের সভাপতি জগমোহন ডালমিয়া। বাংলাদেশের বিপক্ষে ফতুল্লা টেস্টের পর ডিআরএস প্রসঙ্গে মুখ খুলেছিলেন দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। সেই বক্তব্যে মলমের প্রলেপ দিলেন ডালমিয়া। তবে, আলোচনার রাস্তা খোলা রেখে তিনি বলেন, ‘ডিআরএস নিয়ে বিসিসিআই-এর অবস্থান একই রয়েছে। তার মানে এই নয় যে আমরা আলোচনা চাই না। দ্বি-পাক্ষিক সিরিজে আংশিক ভাবে রিভিউ পদ্ধতি ব্যবহার করা যায় কি না, এ ব্যাপারে আলোচনা করা যেতেই পারে।’ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ডিআরএসকে স্বাগত জানালেও প্রথম থেকেই প্রবল আপত্তি জানায় বিসিসিআই। দ্বি-পাক্ষিক সিরিজে ডিআরএস ব্যবহারে এখনও সায় নেয় বোর্ডের। ভারতের আপত্তির প্রধান কারণ প্রযুক্তিগত সমস্যা? এটা এখনও সম্পূর্ণ প্রমাণিত নয়। ডালমিয়া বললেন, ‘প্রয়োজনে এ ব্যাপারে আমাদের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির মতামত নেওয়া হতে পারে।’

Leave A Reply

Your email address will not be published.