Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আশুলিয়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Ashuliya Volentiyar dolখাইরুল সিকদার, আশুলিয়া: বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে সাত বছরের কারাদন্ড ও ২০ কোটি টাকার অর্থদন্ড দেওয়ার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংঙ্গঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সরকার বিএনপিকে দমন করার জন্য অবৈধ ভাবে তারেক রহমানকে ৭ বছর জেল ও জরিমানা করেছে। তারা সরকারের কাছে তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের আহবান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান সহ অন্য নেতাকর্মীরা ।

Leave A Reply

Your email address will not be published.