Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইংল্যান্ডে খ্রিস্টানরাই সংখ্যালঘু!

image-16523ইংল্যাণ্ড এবং ওয়েসলে খ্রিস্টানরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অবিশ্বাসী কিংবা নাস্তিক। ২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপে উঠে এসেছে এই তথ্য। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালের ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড’ জরিপের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে এখন নাস্তিক বা কোন ধর্মের অনুসারী নন এমন মানুষ ৪৮ দশমিক পাঁচ শতাংশ। ২০১১ সালের জরিপে এই সংখ্যা ছিল ২৫ শতাংশ। তখনও পর্যন্ত ইংল্যাণ্ড ও ওয়েলসে খ্রীষ্টানরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ।
এর আগের এক জরিপে দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও ৫২ শতাংশ মানুষ বলেছেন তারা মোটেই ধার্মিক নন।
জরিপের তথ্য অনুযায়ী, একমাত্র উত্তর আয়ারল্যান্ডেই এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে।
সেন্ট মেরি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভান্ট বলেন, ব্রিটেনে জনসংখ্যার অনুপাতে নাস্তিকদের সংখ্যা স্পষ্টতই বাড়ছে।
স্টিফেন বুলিভান্ট বলেন, যারা জরিপে নিজেদের নাস্তিক বলে চিহ্ণিত করছেন, তাদের অনেকেই কিন্ত ধর্মবিশ্বাসী হিসেবেই বেড়ে উঠেছেন। স্টিফেন বুলিভান্ট জানান, কেন তারা এখন ধর্ম পরিত্যাগ করেছেন সেটা তার কাছেও একটা বড় প্রশ্ন।

Leave A Reply

Your email address will not be published.