Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরাকে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২২

334782-bomb-attackআন্তর্জাতিক ডেস্কঃ

ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে দুই শিয়া মসজিদে পরপর কয়েকটি আত্মঘাতী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে।

শুক্রবার (০৮ মে) দেশটির বালাদ রুজ ও কানান শহরে জুম্মার নামাজের পরপরই এ হামলাগুলোর ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা গেছে, বালাদ রুজ শহরে নামাজ শেষে আল-জাহরা মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হচ্ছিলেন, তখন সেখানে গাড়ি বোমা হামলা চালায় এক আত্মঘাতী হামলাকারী। এর কিছু পরই একই স্থানে অপর এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

পরপর এই দুই হামলায় সেখানে অন্তত ১৮ ব্যক্তি নিহত হন। সেই সঙ্গে আহত হন আরও অন্তত ৪১ জন।

এদিকে, কানান শহরে নামাজ শেষে ইমাম হুসেইন শিয়া মসজিদ ত্যাগ করার সময় এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমা হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই ৪ ব্যক্তি নিহত হন। এছাড়া আহত হয় আরও অন্তত ১৮ ব্যক্তি।

এ হামলার জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে সংগঠনটির পক্ষ থেকে এখন পর্যন্ত দায় স্বীকার করা হয়নি বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.