Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরানের পরমাণু আলোচনার মেয়াদ আবারও বাড়ল

আর্ন্তজাতিক ডেস্ক : চূড়ান্ত পরমাণু চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনার সময় সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই নিয়ে তৃতীয়বারের মতো চূড়ান্ত চুক্তিতে পৌছার জন্য সময়সীমা বাড়ানো হলো।

বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধে চূড়ান্ত চুক্তিতে পৌছার জন্য গত মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনায় বসেন ইরান ও ছয় জাতির পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বেশ কিছু ইস্যুতে মতদ্বৈততা থাকায় দুই দফায় বৈঠকের মেয়াদ বাড়ানো হয়। অন্যান্য বিষয়গুলি সমঝোতায় এলেও ইরানের দাবি তাদের ওপর থেকে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। কারণ এর সঙ্গে পরমাণু প্রকল্পের কোন সংশ্লিষ্টতা নেই। তবে পশ্চিমারা এ ব্যাপারে ছাড় না দিতে কঠোর অবস্থান নেয়। ৭ জুলাই দ্বিতীয় দফায় চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময় সীমা শেষ হয়ে গেলে আলোচনার সময় শুক্রবার পর্যন্ত বর্ধিত করা হয়। শুক্রবারও কোন সমঝোতায় পৌছতে না পারায় এটি সোমবার পর্যন্ত বর্ধিত করা হলো।

যদিও দুই পক্ষই দাবি করছে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড অগ্রগতির এই পরিস্থিতিকে ‘ যন্ত্রনাদায়ক ধীরগতি’ বলে মন্তব্য করেছেন। হ্যামন্ড ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস শুক্রবার তাদের দেশে ফিরে গেছেন। তবে আজই তারা ভিয়েনায় ফিরে আলোচনায় যোগ দিবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, শুক্রবারের মধ্যেই চূড়ান্ত চুক্তিতে পৌছে যাওয়া যেতে। এর ব্যর্থতার জন্য তিনি পশ্চিমাদের দায়ী করেছেন। পশ্চিমারা এখন অতিরিক্ত শর্ত আরোপ করছে দাবি করে তিনি বলেন, ‘এখন তাদের বাড়তি দাবি যোগ হয়েছে।’

লন্ডন ফিরে যাওয়ার আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড বলেন, বাকী প্রতিবন্ধকতাগুলি উত্তরণের জন্য শনিবার মন্ত্রীরা আবার পুনঃবিন্যাস করবেন।

তিনি বলেন, ‘আমাদের অগ্রগতি হচ্ছে, এটা যন্ত্রনাদায়ক ধীর।’

Leave A Reply

Your email address will not be published.