Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইসরাইলের আগ্রাসনে নিহতদের ৬৩ ভাগই নিরীহ মানুষ

isআন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের মানবাধিকার গোষ্ঠী বি’তাসলিম স্বীকার করেছে, ২০১৪ সালের গাজার বিরুদ্ধে আগ্রাসনে যতো ফিলিস্তিনি নিহত হয়েছে তাদের ৬৩ শতাংশই নিরীহ বেসামরিক মানুষ। ২০১৪ সালে ইহুদিবাদী ইসরাইলের ওই আগ্রাসনে ২২০২ ফিলিস্তিনি নিহত হয়েছিল। বি’তাসলিম’এর এ সংক্রান্ত প্রতিবেদনের নাম রাখা হয়েছে ‘৫০ দিন: ৫০০বেশি শিশু।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মৃত্যুর সময় এসব মানুষ কোনো বৈরী তৎপরতায় অংশ নেয়নি বা যুদ্ধ সংক্রান্ত কোনো তৎপরতায়ও তারা জড়িত ছিল না।
এতে বলা হয়, কেবলমাত্র লক্ষ্যবস্তুর ওপর হামলা করেছে এবং সামরিক আনুপাতিক হারে বলপ্রয়োগের নীতি বজায় রেখেছে বলে ইসরাইল যে দাবি করে, ব্যাপক হারে বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ায় তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক মানুষ নিহত হওয়া ঠেকানোর জন্য ইসরাইলি সেনাবাহিনীর যে দায়িত্ব পালন করা উচিত ছিল তা পালন করা হয়নি। এতে বলা হয়, ইসরাইলি হামলায় ৫০০’র বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
২০১৪ সালের জুলাই মাসের গোড়ার দিকে গাজা আগ্রাসন শুরু করেছিল ইহুদিবাদী ইসরাইল। মিশরের রাজধানী কায়রোয় পরোক্ষ আলোচনার মাধ্যমে ৫০ দিন পর অর্থাৎ ২৬ আগস্ট এ যুদ্ধ শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.