Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইসলামের বিরুদ্ধে নয়, যুদ্ধ ইসলামের অপব্যাখ্যা দানকারীদের বিরুদ্ধে -বারাক ওবামা

obamaডেস্ক রিপোর্ট:
‘ইসলাম নয়, যারা ইসলামকে ভুলভাবে গ্রহণ করেছে’ তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ধর্মীয় উগ্রপন্থা নিয়ে হোয়াইট হাউজে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনে বুধবার বক্তব্যে একথা বলেন তিনি। বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে অংশ নিয়েছেন।
এ সময় মানুষকে মৌলবাদী করে তোলা আদর্শের বিরুদ্ধে বিশ্বকে যুদ্ধ করতে হচ্ছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওবামা বলেন, যারা ইসলামিক স্টেট বা আল-কায়েদার মতো গ্র“পগুলোর নেতৃত্ব দিচ্ছেন তারা ধর্মীয় নেতা নন, সন্ত্রাসী। ইসলামিক স্টেট বা আল-কায়েদাকে ইসলামের সঙ্গে মেলালে তাতে ওই গ্র“পগুলোর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএসের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন চেয়ে কংগ্রেসে প্রস্তাব তুলে ধরার কথা উল্লেখ করে ওবামা বলেন, গত বছর থেকেই আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। শুধু সামরিক শক্তি দিয়ে লড়াই করে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে না বলেও তার মত ব্যক্ত করেন ওবামা। এ সময় সমাজ থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। ‘পশ্চিমা দেশগুলো ইসলামকে দমিয়ে রাখতে চায় বলে যে ধারণা রয়েছে’ তার অবসানে মুসলিম নেতাদের আরো সক্রিয় হওয়া দরকার বলে করেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি কানাডা ও অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পর ধর্মীয় উগ্রপন্থা নিয়ে এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়। ফ্রান্সে শার্লি এবদো’র কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে প্রাণহানির পর এ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.