Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদের ছুটিতে নিরব ক্যাম্পাস

বগুড়া : উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বগুড়া সরকারি অাজিজুল হক কলেজে গত ৫ জুলাই থেকে শুরু হয়েছে রমযান ও ঈদের ছুটি। ছুটিতে শিক্ষার্থী শূণ্য কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে পিনপতন নিরবতা। তবে কলেজের ক্লাস-পরীক্ষা ছুটি থাকলেও থেমে নেই প্রশাসনিক কার্যক্রম। ১৬ জুলাই পর্যন্ত কলেজের প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানা গেছে।

তবে রমযানের ছুটিতে কলেজ ক্যাম্পাস অাগের মতো প্রাণোবন্ত পরিবেশ নেই। শিক্ষার্থীরা ইতোমধ্যে সবাই নাড়ির টানে পাড়ি জামিেয়ছেন বাড়িতে। প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরাও অনেকেই বাড়ি যাবার প্রস্তুতি নিয়েছেন। কেউ আবার আগেই ছুটি নিয়ে বাড়ি গেছেন।

এদিকে ক্যাম্পাস ছুটি থাকায় প্রতিদিনের ন্যায় এখন বিকেল বেলায় অার জমেছে না তরুণ-তরুণীদের আড্ডা। বন্ধ ক্যাম্পাসে অফিসিয়াল প্রয়োজনে কেউ কেউ আসেন দিনের বেলায়। কথা হলো তাদের কজনের সাথে।

বিজ্ঞান ভবনের সামনে কথা হয় অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থী অামিনুল, নূর, পলাশ ও ঊর্মির সাথে। তারা বলেন, ২৫ জুলাই পরীক্ষা অাছে। তাই ক্যাম্পাসে গ্রুপ স্ট্যাডি করতে আসতে হয়।

মনোবিজ্ঞান বিভাগের শাহিন অালম জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ১৬ তারিখ পর্যন্ত টিউশনি করতে হবে। তারপর বাড়ির বাড়ির পথে রওনা দেব।

Leave A Reply

Your email address will not be published.