Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদের ছুটির পর অনুশীলনে নেমেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : দু’দিন ঈদের ছুটি কাটানোর পর অনুশীলনে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সকালে স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করে মুশফিক বাহিনী।

এ সময় ব্যাট হাতে অনুশীলন করতে দেখা যায় সাকিব, সৌম্য, রিয়াদ, মুশফিকদের। এছাড়া, বল হাতেও নিজেদের কিছুটা ঝালিয়ে নেন, মমিনুল, তাইজুল, নাসিররা। তবে, সকাল থেকে ইনডোরে অনুশীলন হলেও, বৃষ্টির কারণে মাঠে যেতে দেরী হয় টাইগারদের। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও ম্যাচ নিয়ে নিজেদের প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানান অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে টেস্টেও ভালো কিছু করার আশা অধিনায়ক মুশফিকের। এদিকে, বোলারদের কাজে লাগিয়ে ২ ইনিংসে ২০ উইকেটই তুলে নিয়ে ম্যাচ নিজেদের করে নিতে চান কোচ।

চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘চট্টগ্রামের উইকেট পেস সহায়ক বলে আমাদের পেসারদের বেশি মনোযোগ দিতে হবে। আর আমরা চেষ্টা করবো পাঁচ দিনই আমাদের বোলিং অ্যাকশন ধরে রাখার। ২০ উইকেট নিয়ে ম্যাচে ভালো কিছু করাই এখন আমাদের লক্ষ্য।”

Leave A Reply

Your email address will not be published.