Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঈদ আনন্দে রংপরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

rrr

আমিরুল ইসলাম,রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নুরবানু (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বলদীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলদীপুকুর এলাকার শালাইপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নুরবানু বেগম (৪০) নিহত হন।

অন্যদিকে রংপুরে নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় এক চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন।

ঈদের দিন সকালে নামাজ পরতে যাওয়ার সময় একটি মোটরসাইকেল চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের ভাতিজা লিমন জানান, বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় রংপুর-হারাগাছ সড়কে বাহারকাছনায় মোটরসাইকেল চাপা দেয়। ঘটনাস্থলে তার চাচা ফজলুল হক বাদশা (৬২) ও অজ্ঞাত একজন নিহত হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.