Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিড়ে অগ্নিকান্ড, নিহত ৬

bangladesh_shopping_centre_lift_collapse_fire

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের মৃত্যু এবং কমপক্ষে ২৫ জন আহত ও ৪ জন দগ্ধ হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ভবনের লিফট ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই এলাকার রাজলক্ষ্মী মার্কেট সংলগ্ন ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারে এ ঘটনা ঘটে। রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনের একটি লিফট ছিঁড়ে গিয়ে বহুতল ভবনের বেজমেন্টে আগুন লাগে। পরে দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত ও দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও উদ্ধার কার্যক্রম চালায়। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নারী-শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আগুনে দগ্ধ হওয়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন একই পরিবারের। দগ্ধরা হলেন- মাহমুদুল হাসান (৩৫), তার মেয়ে মাইশা (১০), আটমাস বয়সী ছেলে মুস্তাকিমকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর আহত মামুন (২৮) জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাহমুদুলের পরিবারের লোকজন জানান, মাহমুদুল একটি আবাসন প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক। তিনি আলাউদ্দিন টাওয়ারে নিচ তলায় এক ইফতার পার্টিতে দুই বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। এটি একটি শপিং মল। এবং ভবনটি ১৬ তলা বিশিষ্ট। ভবনের প্রথম ৬ তলায় আলাউদ্দিন মার্কেট। উপরের দিকে বিভিন্ন অফিস রয়েছে। শপিং মলে ঢোকা এবং বাহির হওয়ার জন্য আলাদা দুটি পথ রয়েছে। শপিং মলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। এর আগে ২০১৪ সালেও এ ভবনে আগুল লেগেছিল বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.