Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ৪ অটোরিকশা আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ চার আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামলীপাড়া এলাকায় বগুড়া-নগরবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ফুলচান, যাত্রী বাচ্চু মিয়া (২১), আলমগীর হোসেন (২২) ও বিপ্লব (১৭)।

নিহত অটোরিকশার চালক ফুলচানের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। যাত্রীরা সকলেই পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর থেকে পাবনার দিকে যাচ্ছিল। শ্যামলীপাড়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু ঘটে।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.