Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা মানব না: পুতিন

Vladimir-Putin-_2056186bআন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন বলেছেন, তিনি  কখনো একজন প্রেসিডেন্টের নেতৃত্বে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা মেনে নেবেন না। শনিবার রাশিয়ার রাজধানী মস্কোতে ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন্স ফেডারেশনের এক সমাবেশে  এ কথা বলেন পুতিন। তিনি  বলেন, এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিরোধিতা অব্যাহত রাখবেন যে ব্যবস্থায় একজন অপ্রতিদ্বন্দ্বী নেতা তার ইচ্ছা বিশ্বের ওপর চাপিয়ে দিতে পারবেন। পুতিন আরো বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত কয়েক দশকে চলমান বিশ্বব্যবস্থার আড়ালে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টা চলেছে। তিনি বলেন, “একজন নেতা যিনি মনে করেন তার জন্য সবকিছু বৈধ আর অন্যদের জন্য তিনি যা অনুমোদন দেবেন শুধুমাত্র তারা তাই করবেন তাহলে রাশিয়া কখনো এ ধরনের বিশ্বব্যবস্থায় সন্তুষ্ট হবে না। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় মার্কিন ভূমিকার তীব্র সমালোচনা করেন ভ­াদিমির পুতিন। এর পাশাপাশি তিনি মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, এতে রাশিয়ার ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু চূড়ান্তভাবে এ পদক্ষেপ তার লক্ষ্য অর্জন করতে পারবে না।

 

Leave A Reply

Your email address will not be published.